Skip to main content

আনন্দমার্গের ইতিহাস (History of Ananda Marga)

 

শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ও আনন্দমার্গের বর্ষানুক্রমিক ইতিহাস (অসম্পূর্ণ)–


১৯২১ – বিহারের জামালপুরে ২১শে মে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকার তথা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্ম গ্রহণ করেন।

১৯৩৯ – শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কলকাতার কাশীমিত্র ঘাটে শ্রাবণী পূর্ণিমার দিনে জ্যোৎস্নাপ্লাবিত গঙ্গাতীরে কুখ্যাত কালী ডাকাতকে (কালীচরণ ব্যানার্জি) প্রথম দীক্ষাদান করেন।

১৯৫৪ – শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কর্তৃক সমবেত শিষ্যদের মধ্যে প্রথম ধর্মীয় প্রবচন প্রদান।

১৯৫৫ – ১লা জানুয়ারী আনন্দ মার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠা হয়।

১৯৫৮ – Renaissance Universal (RU) প্রতিষ্ঠা।

১৯৫৯ – প্রগতিশীল ব্যবহারিক তত্ত্ব-এর উপর প্রথম আলোকপাত।

১৯৬২ – প্রথম অবধূত (সন্ন্যাস জীবনের সর্বোচ্চ স্তর) দীক্ষিত হন।

১৯৬৩ – Education, Relief and Welfare Section (ERAWS) প্রতিষ্ঠা।

১৯৬৪ – Ananda Marga Board of Education প্রতিষ্ঠা।

১৯৬৫ – Women's Welfare Department (WWD) এবং Ananda Marga Universal Relief Team (AMURT) প্রতিষ্ঠা।

১৯৬৬ – আনন্দমার্গ কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৯৬৭ – বহির্ভারতে ধর্ম প্রচারের জন্য প্রথম সন্ন্যাসীর যাত্রা। ৫-ই মার্চ আনন্দনগরে কমিউনিস্টরা পাঁচজন সর্বত্যাগী সন্ন্যাসীকে হত্যা করে।

১৯৭১ – বারাণসী ধর্মমহাচক্রে যাবার প্রাক্কালে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজীকে পাটনায় গ্রেপ্তার (মিথ্যা অজুহাত ও বলপূর্বক)।

১৯৭৩ – ১২ই ফেব্রুয়ারি শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজীকে পাটনায় বাঁকীপুর কেন্দ্রীয় কারায় ওষুধের নামে বিষপ্রয়োগ করা হয়। ১লা এপ্রিল থেকে তিনি রেকর্ড সৃষ্টিকারী অনশন শুরু করেন।

১৯৭৮ – পাটনা হাইকোর্টের রায়ে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নির্দোষ প্রমাণিত হন। ৫ বৎসর ৪ মাস ২ দিন ব্যাপী ম্যারাথন অনশন করার পর ২রা আগস্ট জেল থেকে ছাড়া পান।

১৯৮২ – নব্যমানবতাবাদ (Neohumanism) দর্শন প্রদান। প্রভাত সঙ্গীত-এর রচনা শুরু। কলকাতার রাজপথে প্রকাশ্য দিবালোকে ৩০শে এপ্রিল মার্কসবাদী কমিউনিস্টদের ভাড়াটে গুন্ডারা সংঘের ১৭ জন সন্ন্যাসী-সন্ন্যাসিনীকে নিষ্ঠুরভাবে হত্যা করে।

১৯৮৭ – শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জড় ও চেতনের সংযোগকারী সত্তা মাইক্রোবাইটাম তত্ত্ব দেন।

১৯৯০ – ৭-ই মে কলকাতা হাইকোর্ট তান্ডব নৃত্যকে আনন্দমার্গীদের অপরিহার্য ধর্মীয় অনুশীলন হিসেবে মান্যতা দেন। ২১ অক্টোবর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজীর মহাপ্রয়াণ ঘটে।

১৯৯১ – UNO দ্বারা AMURT-কে আন্তর্জাতিক NGO-র স্বীকৃতি প্রদান।

১৯৯৬ – ভারতের সুপ্রিমকোর্ট আনন্দ মার্গ প্রচারক সংঘকে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করেন।


তথ্যসূত্রঃ

১. https://www.anandamarga.org/about/history/ 

Comments

Popular posts from this blog

Prabhat Ranjan Sarkar (প্রভাতরঞ্জন সরকার)

Prabhat Ranjan Sarkar  (21 May 1921 – 21 October 1990), also known by his spiritual name,  Shrii Shrii Ánandamúrti  (Ánanda Múrti="Bliss Embodiment"), and known as  Bábá  ("Father") to his disciples, was a Spiritual Guru ( Taraka Brahma ), Neohumanist, universalist,  philosopher , yogi, author, social revolutionary, poet, song composer, linguist, educationist, economist, politician, polyglot, scientist, agronomist, archaeologist, historian, ornithologist, anthropologist, intellectual, ayurveda-researcher, environmentalist, vegetarian and what not. Sarkar was the founder of  Ananda Marga  ( the Path of Bliss ) in 1955, a spiritual and social organisation that offers instruction in  meditation  and  yoga .  Gyani Zail Singh , seventh  President of India , has said about Sarkar: "Prabhat Ranjan Sarkar was one of the greatest modern philosophers of India." Sarkar's system of spiritual practice has been described as a prac...

Samiran Acharjee (সমীরণ আচার্য্য)

Name: Samiran Acharjee Born: 15/03/1967 Died: 31/10/2020 Social status: Patriot, Revolutionary, Politician Party:  Amra Bangali Guru: Shri Shri Anandamurti (Prabhat Ranjan Sarkar) Ethnicity: Bangali Citizenship: India  Residence: Chebri, Khowai, Tripura, India Known for: Leader of Amra Bangali Social  Movement (Bangalistan), based on Prabhat Ranjan Sarkar's socio-economic and political philosophy "Progressive Utilization Theory" (PROUT)      References: 1.  পরলোকে সমীরণ আচার্য্য   2.  আমরা বাঙালী রাজনৈতিক দলের নেতা-নেত্রী কারা? 3.  Facebook page link 4.  Facebook link